
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।৷ শনিবার (২০ জুন) বিকাল ৫ টায় শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ৭ নং রাজৈর ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ৩ ছেলের মধ্যে ছোট ছেলে মুজাহিদ (২) ঘরের পিছনে পুকুরে পড়ে যায়। খোজাখুজি করে না পেয়ে ঘরের পিছনে পুকুরে ভাসতে দেখে মুজাহিদের পিতা মোঃ রফিকুল ইসলাম হাওলাদার। পুকুর থেকে তুলে মুজাহিদকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করে। মুজাহিদের নানা মোঃ আব্দুল সালাম জানান আগামী কাল রবিবার সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে দাফন করা হবে।