সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নিয়ামতপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম
উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি, নিয়ামতপুর সরকারি কলেজের প্রফেসর আমিনুল ইসলাম, শিক্ষকমন্ডলীসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল— “সততার শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”।
অনুষ্ঠানে উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষী তাড়া উচ্চ বিদ্যালয় ও শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে লক্ষী তাড়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় হয়েছে শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
সভায় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park