শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেপ্তার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩০টি মামলার পলাতক এক আসামিকে ৪০০ পিস ইয়াবা ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর মডেল থানার থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে অভিযান চালিয়ে আল-আমিন হাওলাদার (২৮) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
অভিযানকালে আল-আমিনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। পরে সিডিএমএসে (CDMS) যাচাই করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৩০টি মামলার তথ্য পাওয়া যায়।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park