রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

পিরোজপুর নেছারাবাদ উপজেলার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

রানা মাহমুদঃ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ঐতিহ্যবাহী নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেছারাবাদ উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল অদুদ তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এডহক কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
মো. আব্দুল অদুদ তালুকদার দীর্ঘ শিক্ষকতা জীবনে একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান শিক্ষানুরাগী হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন।
এদিকে, এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করায় বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park