শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল হাতিয়ার নীমতলীসহ বিভিন্ন এলাকায় সাদা বকড়ির আনাগোনা, মুগ্ধ স্থানীয়রা কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ব্রাহ্মণপাড়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

ন‌ওগাঁর নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে বিএনপির সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

৪৬নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি।
রোববার (২৩ আগস্ট) নিয়ামতপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসহাক আলী সরকার ,সঞ্চালনা করেন কাওছার রতন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান এর সহধর্মিনী,সফিউল্লাহ সোনার,সাজ্জাদ হোসেন,(টিটু) গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মামুনসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দেন।
বক্তারা বলেন, সংসদ সদস্য হিসেবে মোস্তাফিজুর রহমানের মাধ্যমে নিয়ামতপুরসহ ৪৬নওগাঁ-১ আসনের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান ও এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানকে ঘিরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park