মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর থানা এলাকার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের অন্তর্গত সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রোববার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ টিম ওই বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে মো. ওমর ফারুক (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ওমর ফারুক (৪২) নিয়ামতপুর থানার শিয়ালীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশের এই অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়ামতপুর থানা, নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park