মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান ইউএনওর পবায় ইউপির সামনে অবৈধ ‘এম কে এন’ ইটভাটা, এলাকাবাসীর ক্ষোভ টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয় কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি

জেলা প্রশাসন, ঢাকার আয়োজনে মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসন, ঢাকার আয়োজনে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭-ইসেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাফিউল আলম, ঢাকার জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)গণ।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজস্ব আদায়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভূমি সেবা দ্রুত ও কার্যকর করা, সরকারি সম্পত্তি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং সাধারণ জনগণের জন্য ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে জেলা প্রশাসক ফরিদা খানম সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব কার্যক্রমে আরও গতিশীলতা আনতে এবং জনগণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park