মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

নিয়ামতপুরে মসজিদের জমি জোরপূর্বক দখলের অভিযোগ, হামলা-ভাঙচুরের দাবিতে থানায় লিখিত অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে একটি জামে মসজিদের সম্পত্তি দখলের চেষ্টা, হামলা, মারধর ও স্বর্ণালংকার-নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদটির সেক্রেটারি আজিজ উদ্দিন। অভিযোগটি করা হয় গত ২৬ সেপ্টেম্বর।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার পাঁড়‌ইল ইউনিয়নের ভেলকীপুর গ্রামের জামে মসজিদের নামে রেকর্ডভুক্ত প্রায় ১১ শতক জমি রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই মসজিদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে তাদের সঙ্গে একাধিকবার বিরোধ ও বাকবিতণ্ডা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জমি মাপজোকের সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা অভিযোগকারী ও মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলা চালান। এতে মসজিদের মোয়াজ্জিন হাসান আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং মাথায় বেশ ক্ষত হ‌ওয়ার কারণে কয়েকটি সেলাই দিতে হয়েছে ।
এ ছাড়া অভিযোগকারীর মা, স্ত্রী ও মেয়েসহ পরিবারের সদস্যদের মারধর এবং নারীদের পরনের কাপড় টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় হাসান আলীর ভাবির কাছে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল, যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা, ছিনিয়ে নিয়েছে।
এছাড়াও মসজিদের আরেক মুয়াজ্জিন সাইদুর রহমানকে মারধর করা হয় এবং তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার পাশাপাশি একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। একই ঘটনায় মসজিদের অপর মুয়াজ্জিন শহিদুল ইসলামকে মারধর করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেছেন, হামলার ঘটনায় তিনি ও আরও কয়েকজন বর্তমানে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে অভিযুক্তরা ভবিষ্যতে আরও হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মসজিদের সম্পত্তি দখলের চেষ্টা বন্ধ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি অভিযোগকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন আজিজ উদ্দিন।
অভিযোগে মসজিদের জমির তফসিল হিসেবে জে.এল. নং-২৭৬, মৌজা ভেলকীপুর, আরএস খতিয়ান নং-৪৫ ও ০৬ এবং দাগ নং-৭৭, ৭৮ ও ১১৪ উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park