শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা নাসির তালুকদারের সংবাদ সম্মেলন সড়কের কাজে দুর্নীতি বালুর বদলে মাটি, হাতেনাতে ধরা এমপি’র হাতে সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পার্বতীপুরে পৃর্বস্হানে ইউ’পি পরিষদ নির্মাণের দাবিতে মানববন্ধন নেছারাবাদে জরুরবাড়ি সংলগ্ন খালে শুক্রবার বসছে মিনি নৌকা বাইচের আসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ অক্টোবর বিকেল ৩ টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ সকল কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ১৫০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এছাড়াও উক্ত সভায় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এবছর উপজেলার ১৫০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা রক্ষা, মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিটি মন্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুঁজা মন্ডপের সেক্রেটারি ডিপেস চন্দ্র সরকার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park