সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় পোস্টার টানানো নিয়ে কোকো স্মৃতি সংসদের নেতাকে মারধরের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ফরিদপুর সালথায় যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল সিরাজগঞ্জের ৫৫১ পূজামণ্ডপে ৫৫ লাখ টাকার চেক বিতরণ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ১১ মাস আগে পুলিশ সুপারকে প্রাণনাশের শঙ্কা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ, তবুও রক্ষা পেলেন না তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পার্বতীপুরে শারদীয় দুর্গোৎসবে প্রীতি ও উষ্ণ শুভেচ্ছায় এমপি এ জেড এম রেজওয়ান হক

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ সোহেল রানা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে রাজশাহী। মঙ্গলবার তাঁর সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সড়কের বিভাজকে নতুন রং দেওয়া হচ্ছে, পুরোনো স্থাপনাগুলোতেও চলছে সংস্কার ও রং করার কাজ।মানচিত্র দেখুন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যস্ত সময় পার করছেন। নগরবাসীর মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। অনেকেই প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর।

সফর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া নগরীর ধর্মসভা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে ঘিরে মন্দির কমিটি ও সংশ্লিষ্টদের মধ্যেও প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরজুড়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগরীর সাজসজ্জা, বিভিন্ন কর্মসূচি ও মানুষের প্রত্যাশায় তাঁকে বরণ করে নেওয়ার আয়োজন স্পষ্ট হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park