বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকায় সড়ক উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগের উন্মুক্ত লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিআরটিএতে ঘুষের অভিযোগ: বশির-কাউসারের খুঁটির জোর কোথায় কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দাউদকান্দিতে বন্দুক-কার্তুজসহ আটক ১, উদ্ধার ডাকাতির সরঞ্জাম কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো’: নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের সচেতনতামূলক কর্মশালা

দাউদকান্দিতে বন্দুক-কার্তুজসহ আটক ১, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, গ্রিল-রড কাটার দুটি সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র। এ ঘটনায় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকায় ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকায় ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় রুবেলের হেফাজত থেকে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ এবং নীল রঙের লোহার তৈরি গ্রিল-রড কাটার দুটি সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানাধীব গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park