শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী, বিজিবি বলছে, ভয়ের কোনো কারণ নেই রাজশাহীতে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬ রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি

আমতলীতে জয়বাংলা স্লোগান দেওয়ার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

আবু হানিফ, তালতলা, বরগুনা :

বরগুনার আমতলীতে জয়বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহবুবকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে আমতলী পৌরসভা সংলগ্ন ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব আমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের একটি মামলার ২২ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমতলী ইউনুস আলী খান কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে জয়বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত মাহবুব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park