শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান উত্তরা ময়দানে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ১৮ নভেম্বর, আখেরি মোনাজাত শুক্রবার পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা শরণখোলায় দোকানে আগুন সবকিছু পুড়ে ছাই গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ ওসির নেছারাবাদের বলদিয়ায় গনসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল নেতা নুরুল আলম বিপ্লব

উত্তরা ময়দানে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ১৮ নভেম্বর, আখেরি মোনাজাত শুক্রবার

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ হাসিবুল ইসলাম, ঢাকা।

প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়ি ময়দানে শুরু হতে যাচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’। আগামী ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ইজতেমা ২০ নভেম্বর জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

শনিবার (১৪ নভেম্বর) ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ আশেকে রাসুল মুসল্লি অংশ নেবেন। ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়ি ময়দানজুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল।

নিরাপত্তা ও জনসেবামূলক ব্যবস্থা:
ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে বিশেষ চেকপোস্ট ও ৮টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে; মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন দাওয়াতে ইসলামীর কয়েক শত নিজস্ব নিরাপত্তাকর্মী। এছাড়া মুসল্লিদের অজু, গোসল, প্রয়োজনীয় শৌচাগার এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা রয়েছে। পিডিবির সহায়তায় বিদ্যুৎ সংযোগ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় জরুরি সেবা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।

ইজতেমার মূল কার্যক্রম ও আলোচনা:
সংবাদ সম্মেলনে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো আমরা ২০০৭ সাল থেকে এ দেশেও নিয়মিত এই ইজতেমার আয়োজন করে আসছি।”

তিনি আরও জানান, ইজতেমায় কুরআন, সুন্নাহ ও ইজমা-কিয়াসের ভিত্তিতে ঈমান-আক্বিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয় এবং ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল ইবাদত পালনের নিয়মাবলি দালিলিক প্রমাণসহ হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে। দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মুবাল্লিগগণ এতে আলোচনায় অংশ নেবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হবে।

দায়িত্বশীলরা জানান, শুধু বাংলাদেশেই নয়; ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের ‘মাদানী কাফেলায়’ বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করবেন এবং ইলমে দ্বীন প্রচার ও মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park