শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা ময়দানে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ১৮ নভেম্বর, আখেরি মোনাজাত শুক্রবার পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা শরণখোলায় দোকানে আগুন সবকিছু পুড়ে ছাই গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ ওসির নেছারাবাদের বলদিয়ায় গনসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল নেতা নুরুল আলম বিপ্লব ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

৪২০টির বেশি লেনদেন, উদ্ধার ১৫ লাখ টাকা ও সাতটি এটিএম কার্ড; দেড় কোটি টাকায় জমি কেনার তথ্য পেয়েছে পুলিশ

মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।
শুক্রবার (১৪ নভেম্বর) নওগাঁ জেলা পুলিশের আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ফয়জুল ইসলাম (৪৪) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার একজন প্রিন্সিপাল অফিসার। অভিযুক্ত শহিদুল ইসলাম ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। তার চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল।
এজাহারের অভিযোগ অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে শহিদুল ইসলাম পূবালী ব্যাংক পিএলসির বিভিন্ন এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়। অথচ ক্রেডিট কার্ডটির অনুমোদিত সীমা ছিল মাত্র এক লাখ টাকা।
এভাবে ২০২৫ সালের জুন মাস থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ইসলামী ব্যাংকের পক্ষ থেকে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
এ জন্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান এবং ডিবি পুলিশের ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়।
পুলিশ জানায়, সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মূল অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে রিপনকে এবং তদন্তে পাওয়া তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের বাসায় অভিযান চালানো হয়। এ সময় শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে রাখা একটি ব্যাগ থেকে বিভিন্ন কায়দায় আত্মসাৎ করা ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেকবই এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার স্বামী-স্ত্রী উভয়েই এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা বিপুল পরিমাণ অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনার তথ্যও পেয়েছে পুলিশ। এ ছাড়া আত্মসাৎ করা অর্থ ব্যয় করে তারা বিলাসবহুল জীবনযাপন করতেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এদিকে এত বিপুল পরিমাণ অর্থ দীর্ঘদিন ধরে কীভাবে ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমার বাইরে স্থানান্তর করা সম্ভব হয়েছে, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আত্মসাৎ করা অর্থের অবশিষ্ট অংশ উদ্ধার এবং অর্থ কোথায় কোথায় স্থানান্তর বা বিনিয়োগ করা হয়েছে, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park