রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা আটক ট্রাকের ১৫০ সিলিন্ডার বিক্রি হলো ন্যায্যমূল্যে পার্বতীপুরে ইসলাম ক্লিনিকের ৩২তম বর্ষপূর্তি ও বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হাতিয়ায় ১ হাজার ৭৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার ন‌ওগাঁর মহাদেবপুরে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লার গোমতী নদীর বিবির বাজারে নৌবন্দরের সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান উত্তরা ময়দানে দাওয়াতে ইসলামীর ইজতিমা শুরু ১৮ নভেম্বর, আখেরি মোনাজাত শুক্রবার পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা শরণখোলায় দোকানে আগুন সবকিছু পুড়ে ছাই

কালীগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, আওয়ামী লীগ নেতা গ্যাস বাবুর প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা আটক ট্রাকের ১৫০ সিলিন্ডার বিক্রি হলো ন্যায্যমূল্যে

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ডিলার প্রতিষ্ঠানের একটি বিক্রয় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করেন।
স্থানীয়দের দাবি, জরিমানার আওতায় আসা ‘গ্যাস ঘর’ প্রতিষ্ঠানটি বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। প্রতিষ্ঠানটির মালিক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মৌখিক অভিযোগের সত্যতা পাওয়ায় গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park