সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে আকস্মিক সফরে বিজিবি মহাপরিচালকের আগমন নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে আঘাতের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১ পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন গাঁজাসহ, দুইজন পাসপোর্ট আইনের মামলায়, একজন তদন্তে প্রাপ্ত পলাতক আসামি, একজন চুরি মামলায়, দুইজন জিআর ওয়ারেন্টভুক্ত এবং তিনজন মাদক সেবনের দায়ে সামারি ট্রায়ালের জন্য আটক হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযান ও আগের দিন বিজিবির অভিযানে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের পর এসব গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ডিগ্রি কলেজের দক্ষিণে পুকুরসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালান এসআই রূপম কুমার সরকার। এ সময় ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. জীবন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর আশাবাড়ি এলাকায় সীমান্তের মেইন পিলার ২০৫৯ থেকে পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক মামুনের দোকানের সামনে বিজিবির অভিযানে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ২২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি হোন্ডা এনএক্স-২০০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক মো. শিবলী (২৯) ও মেহেদী হাসান টিটুকে (৩৫) পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ২২ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি সাবেক ইউপি সদস্য মো. সুলতান আহাম্মেদকে (৫৫) গ্রেপ্তার করা হয়। একই কর্মকর্তা পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. বায়জিদকে (২৩) গ্রেপ্তার করেন।
এ ছাড়া এসআই মোহাম্মদ জালাল উদ্দিন জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্যামল খাঁন (৪৬) এবং এএসআই মো. নুর-আল আহসান অপর জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রাজিব মিয়াকে (২৫) গ্রেপ্তার করেন।
মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য মো. ইউসুফ (২১), মো. সোহাগ (১৮) ও রিফাত সরকার (২৬) নামে আরও তিনজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ১১ জনকে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park