সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কিডনী রোগে আক্রান্ত ৪ বছরের অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে গফরগাঁওয়ের কৃষক-গ্রাহক চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪ কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাচ্ছিল, দুই শিক্ষার্থীর পাশে দাঁড়াল হোসেনপুর উপজেলা প্রশাসন ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মাহফুজুর রহমান রিমন

গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে গফরগাঁওয়ের কৃষক-গ্রাহক

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

জাহাঙ্গীর আলম তপু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন বিদ্যুতের গ্রাহক ও কৃষকেরা। ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গফরগাঁও বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় ২০ থেকে ৩০টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পিডিবি সূত্রে জানা যায়, গফরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় গ্রাহক রয়েছেন প্রায় ৭৭ হাজার ৪৯৭ জন। এর মধ্যে সেচ গ্রাহক প্রায় ১ হাজার ৮৪৫ জন। কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের ট্রান্সফরমারগুলোর বেশির ভাগই মাঠের নির্জন স্থানে স্থাপন করা হয়। আর এ সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার কয়েলের মূল্য পাওয়ার আশায় চোরেরা এসব ট্রান্সফরমার চুরি করে। শীত মৌসুমে এ প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। মাঝখানে কিছুদিন চুরির ঘটনা কম থাকলেও সম্প্রতি আবারও তা বেড়েছে।

ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার সংগ্রহ ও স্থাপন করতে সময় লাগায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিলম্ব হয়। এতে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের। বিশেষ করে সেচকাজ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন কৃষকেরা। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছে।

পিডিবির গফরগাঁও কার্যালয় সূত্রে আরও জানা যায়, পুরো এলাকায় গ্রাহকসংখ্যা প্রায় ৭৭ হাজার ৪৯৭ জন এবং বর্তমানে ট্রান্সফরমার রয়েছে ৮৭৫টি।

ট্রান্সফরমার চুরি রোধে পিডিবির পক্ষ থেকে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি চোরচক্রের তথ্য দিতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বিশেষ পুরস্কার ঘোষণাও করা হয়েছে।

গত ২৩ নভেম্বর পিডিবির গফরগাঁও কার্যালয়ের পক্ষ থেকে নিজেদের ফেসবুক পেজে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রান্সফরমার চুরির আশঙ্কা বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং সন্দেহজনক গতিবিধি নজরে এলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়। একই সঙ্গে ট্রান্সফরমার পাহারায় স্থানীয়ভাবে সহযোগিতা কামনা করা হয়।

পিডিবির গফরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রুবেল আহমেদ বলেন, ‘এসব ঘটনায় নিয়ম অনুযায়ী সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু শুধু জিডি করে চুরি বন্ধ করা যাচ্ছে না। আমাদের একার পক্ষে এ চুরি রোধ করা সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে তথ্যদাতাদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।’

সহকারী নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বলেন, ‘চুরি রোধে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। আশপাশের সন্দেহভাজন ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হচ্ছে। পুরো এলাকায় পিডিবির টহল বাড়ানো হয়েছে।’

তবে শুধু টহল বাড়িয়ে এ সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ট্রান্সফরমার চুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park