সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কিডনী রোগে আক্রান্ত ৪ বছরের অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে গফরগাঁওয়ের কৃষক-গ্রাহক চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪ কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেমে যাচ্ছিল, দুই শিক্ষার্থীর পাশে দাঁড়াল হোসেনপুর উপজেলা প্রশাসন ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মাহফুজুর রহমান রিমন

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

​মোঃ সোহেল রানা
রাজশাহী

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও রাজশাহী মহানগরের শাহমখদুম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)-৫, রাজশাহী। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে।
​SRB-5 সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার রাণীনগর হাটপাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আহসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয় এবং তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
​SRB-5 আরও জানায়, অভিযুক্ত আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা ও একটি দ্রুত বিচার/অভিযোগের মামলা রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গত ৬ মাসে SRB-5 মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডারসহ সংশ্লিষ্ট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে।
​অন্যদিকে, একই রাতে (২৩ নভেম্বর দিবাগত রাতে) SRB-5-এর অপর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে সম্পর্কে ভাই-বোন মোছা: ময়না বেগম ও শাহাদত হোসেনকে আটক করা হয় এবং তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মোছা: ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় পূর্বে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গত ৬ মাসে বাহিনীটি প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল এর উদ্ধার করেছে।
​আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে SRB-5-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park