বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে এনসিপির সংবাদ সম্মেলন পার্বতীপুরে ৪৭ বছরেও ভবন না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পিরোজপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৮০ পিচ ইয়াবা সহ আটক১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগ কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন কলাপাড়ায় আগামীকাল বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ।—- প্রধান অতিথি এ বি এম মোশাররফ হোসেন( এমপি) মোহনপুরে প্রতিবেশীর টিনের চালের বৃষ্টির পানিতে দেয়াল নষ্টকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে রুদ্র বাংলার ১৬ বছর পূর্তি, সম্মাননা পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে পুলিশ লাইনে টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

*লুৎফর সিকদার*
(নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ আজ ২৪ নভেম্বর ২০২৬ ইং সকাল ৮টা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, আজ টিআরসি নিয়োগ বোর্ডের… আওতায় পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা সম্পন্ন হয়।
উক্ত নিয়োগ বোর্ডে উপস্থিত থেকে শারীরিক সক্ষমতা পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার *জনাব প্রত্যুষ কুমার মজুমদার* মহোদয় উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমের সার্বিক বিষয় সরেজমিনে তদারকি করেন।

আরো উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, এআইজি (ট্রাফিক ম্যানেজমেন্ট) বাংলাদেশ পুলিশ, হেডকোয়ার্টার্স, ঢাকা ও জনাব জাকিয়া নুসরাত, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন-
১। জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর।

২। জনাব মোঃ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ।

৩। ডাঃ সঞ্চিতা কিত্তর্ণীয়া, পুলিশ হাসপাতাল, গোপালগঞ্জ ও মেডিকেল অফিসার, গোপালগঞ্জ।

আরো উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ; জনাব মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গোপালগঞ্জ; সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গোপালগঞ্জ; জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গোপালগঞ্জসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

**লিখিত পরীক্ষার সময়সূচি:** ঘোষণা…

শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৮ ডিসেম্বর – ২৬ ইং সকাল ১০টায় সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপারের পক্ষ হতে, বাংলাদেশ পুলিশে যোগদানের স্বপ্ন নিয়ে অংশগ্রহণকারীদের সকল প্রার্থীর জন্য জানান আন্তরিক শুভকামনা!!! এবং
“জেলা পুলিশ গোপালগঞ্জ
জনসেবায় অঙ্গীকারবদ্ধ”।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park