
আরিফ বিল্লাহ।
পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অভিযানে ভান্ডারিয়া থেকে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য(ইয়াবা) সহ হালিম চৌকিদার নামে একজনকে আটক করা হয়েছে।জেলা ডিবি কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার, মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, র সার্বিক দিকনির্দেশনায়, এসআই সৌরভ দাস এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) একটি চৌকস টিম ২৪/১১/২০২৬ খ্রি. মঙ্গলবার আনুমানিক সন্ধা ৬ঃ০০ ঘটিকায়, বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর মঠবারিয়া থানাধীন ১নং টিকিকাটা, জৈনিক রাজেন এর দোকানের সামনে থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ হালিম চৌকিদার(৪০)কে গ্রেফতার করা হয়। হালিম চৈকিদারের বিরুদ্ধে মামলা প্রকিয়াধীন।মাদক নির্মূলে ডিবির অভিযান অব্যাহত থাকবে।