মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় আগামীকাল বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ।—- প্রধান অতিথি এ বি এম মোশাররফ হোসেন( এমপি) মোহনপুরে প্রতিবেশীর টিনের চালের বৃষ্টির পানিতে দেয়াল নষ্টকে কেন্দ্র করে মারধর, থানায় অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে রুদ্র বাংলার ১৬ বছর পূর্তি, সম্মাননা পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি সালথায় ৩ হাজার ৯২৫ কৃষক পাচ্ছেন প্রায় কোটি টাকার প্রণোদনা ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, আটক ৮ সাংবাদিকতায় স্বীকৃতি: সেরা তরুণ সাংবাদিকের পদক পেলেন মাহমুদুল হাসান শরণখোলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক নওগাঁ পত্নীতলায় ১১ ওয়ারেন্ট ও ৩ টি রায়ের আসামী, চেয়ারম্যান রনি কে ঢাকা থেকে গ্রেফতার।

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ফসলি জমি, কৃষি উৎপাদন ও পরিবেশের সুরক্ষায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর চান্দলা এলাকার ফসলি জমিসংলগ্ন জলাশয়ে ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলনের প্রস্তুতি ও কার্যক্রমের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ওই এলাকায় জলাশয়ে ভাসমান ড্রাম ও পাইপ সংযুক্ত করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি-বালু উত্তোলনের সরঞ্জাম স্থাপনের চিত্র দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান পরিচালিত হয়।
এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও কৃষকের জীবিকা রক্ষায় ফসলি জমির আশপাশে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে কেউ পুনরায় অবৈধভাবে ড্রেজার স্থাপন করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখতে হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, কৃষিজমি রক্ষা শুধু কৃষকের স্বার্থ নয়, এটি খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষারও গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফসলি জমি রক্ষায় ভূমিকা রাখে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park