
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পদে দেবাশীষ বসাক যোগদান করেছেন। ১৮ নভেম্বর ২০২৬ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারকে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলির প্রজ্ঞাপন প্রকাশ করে। মোঃ রেজোয়ান ইফতেকার ৩ মাস ১২ দিন শরণখোলা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক দায়িত্ব গ্রহণ করেন। শরণখোলা উপজেলা বাসী পেলো নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাককে । তিনি ৩৭ তম বিসিএস পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায় । তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে লেখাপড়া করেছেন। শরণখোলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক জানান সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মানুষের জন্য কাজ করবেন। সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে লেখাপড়া করা ৪১ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রীতম কুন্ডু।