বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

সাংবাদিক সাঈদুর রহমান রিমন আর নেই।

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

বাবলু শেখ ঃ

দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক, বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাজীপুরে সাংবাদিকতা সংক্রান্ত এক সফরে থাকা অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী চামেলী রহমান, একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও সাংবাদিকতা জগতের শিষ্য রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাঈদুর রহমান রিমনের সাংবাদিকতা জীবনের পরিধি ছিল বিস্তৃত ও প্রজ্ঞাময়। তিনি বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ এবং বাংলানিউজ২৪ডটকমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ বিভাগের নেতৃত্বেও ছিলেন তিনি।

দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা জীবনে তিনি কাজ করেছেন দৈনিক সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা এবং দৈনিক ইত্তেফাকে।

সাংবাদিকতা পেশায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কারসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্র্যাব, ডিইউজে ও বিএমএসএফসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনসমূহ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park