বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

র‍্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

র‍্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামি রাজু (৩৭) ও মো: হামিদুল (৩৪)’কে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে র‍্যাব-১০ একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

গ্রেফতারকৃত আসামী রাজু (৩৭), পিতা- মেঘা, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ’কে বিজ্ঞ আদালত পেনাল কোড, ১৮৬০ এর ৩৩২ ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ বছর সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। অপরদিকে আরেক আসামি মো: হামিদুল (৩৪), পিতা- মো: আ: মোতালেব, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ রমনা মডেল থানার মামলা নং- ১(৬)১৫, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) এর সাজা পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে আসামি’দ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park