মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস জনবল সংকটে/ দ্রুত ব্যবস্থা না নিলে সেবামানের ব্যাহত হওয়ার আশঙ্কা ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলার মধ্যে কালীগঞ্জ উপজেলা একটি অন্যতম গতিশীল উপজেলা।
এই উপজেলায় উইকেয়ার ৬ লেন সড়ক প্রকল্প, চিত্রা নদী উচ্ছেদসহ নানা উন্নয়ন মূলক কার্যক্রম চলমান থাকায় প্রতিমাসে ১৫০০ এর মত নামজারি ও মিসকেস মামলা নিষ্পত্তি করতে হয়। পাশাপাশি ৬ লেন প্রকল্পের অর্ডার শিট মিসকেস জনিত কাজের চাপ দ্বিগুন। কিন্তু, খোঁজ নিয়ে জানা যায় যে,
প্রধান সহকারী, নাজির, সায়রাত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটরসহ ৭ টি পদ শূন্য রয়েছে এবং বর্তমানে মাত্র ২ জন অফিস সহকারী নিয়ে কার্যক্রম চলমান-
এমতাবস্থায় স্বাভাবিক কার্যক্রম গুলো করতে হিমশিম খেতে হচ্ছে ভূমি অফিসকে।
এছাড়া জনবল সংকটের সাথে সাথে
রয়েছে সার্ভারেরও জটিলতা।
উল্লেখ্য গত (২২শে এপ্রিল ২০২৪ থেকে-২২ এপ্রিল ২০২৫ ইং) এক বছরে অত্র ভূমি অফিসের সহকারী কমিশনার( ভূমি) শাহিন আলম তের হাজারেরও অধিক মামলা নিষ্পত্তি,বিভিন্ন সেবামূলক কাজ করে ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন,
যেটি ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ও মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

এ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, ‘জনবল সংকট থাকলেও সেবা কার্যক্রমে কোন ত্রুটি রাখা হচ্ছেনা। জনবলের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুতই সমাধান হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park