সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আজ ১৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্টিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলা পরিষদের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি নানান রংগে পালন করেছে উপজেলা পরিষদ। এবারের স্লোগান “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য নিয়েই দিবসটির কর্মসূচি শুরু হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ কে ঘিরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া করে। উপজেলা পরিষদ চত্ত্বরে এ মহড়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মহড়ায় অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় দ্রুত প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন ধাপ প্রদর্শন করেন এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। এই আয়োজনের মাধ্যমে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” – স্লোগানটি হয়ে উঠেছে বাস্তব প্রয়োগের প্রতিফলন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, ফায়ার সর্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ষ্টেশন অফিসার হেমায়েল কবির, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজিম উদ্দিন সরকার প্রমুখ। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park