মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

শাজাহানপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র শীল (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার খরনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পলাশ চন্দ্র শীলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের ছিল এবং সেই মামলায় তার নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, পলাশ চন্দ্র শীল দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় এবং শ্রমিক লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ওঠে বলে জানা গেছে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে তার রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনা হবে।”

গ্রেফতারের পর পলাশ চন্দ্র শীলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পলাশ চন্দ্র শীলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ এটিকে আইনগত পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ বলছেন, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

পুলিশ বলছে, মামলার তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না, তবে তদন্ত শেষ হলে পুরো ঘটনা পরিষ্কার হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park