
স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট, দিনাজপুর-৫ আসন পুনর্গঠন এবং জনতার প্রতি এনসিপির প্রতিশ্রুতি নিয়ে গণজমায়েত আজ ৫ নভেম্বর সন্ধে ৮ টায় বাসটার্মিনাল চত্বরে যুগ্ম মূখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- হেড অব হেলথ্ উইং এবং নির্বাহী কাউন্সিলের সদস্য (এনসিপির) ডাঃ মোঃ আব্দুল আহাদ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে (এনসিপি) পার্বতীপুর শাখার সভাস্থলে সকল মানুষকে ঐক্যবদ্ধ হবার কথা বলছে। উক্ত জনসভায় তিনি তার বক্তব্যে এনসিপিকে ক্ষমতায় আনতে আগামী দিনে সকলকে দেশ গড়ার কথাও বলেন। তিনি আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নিজকে
প্রার্থীতার পরিচয়ের দিয়ে পাশে থাকার আহবান জানান। তিনি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আলোকে প্রধান অতিথির বক্তব্যে জনতার উদ্দেশ্য কিছু তথ্য-উপাত্তর কথা তুলে ধরেন । তিনি প্রধান অতিথি হিসাবে আরও বলেন,এবারের নির্বাচনে সকলে ভোট দিবেন প্রার্থীতা যাচাইয়ের মাধ্যমে। ইতিপূর্বে বহু দল ও ফ্যাসিষ্ঠ সরকার দেশকে অর্থনীতিতে ধ্বংস করে গেছে। এই ধ্বংসস্তুপ পুনরুদ্ধার করতে সকলের সহযোগিতার প্রয়োজন। তাই এ দলকে শক্তিশালী করে দেশের কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন । উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পার্বতীপুর -ফুলবাড়ী এনসিটির আহবায়ক তারিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক শাহারিয়ার মিথুন, দিনাজপুর জেলা পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম হেড অব হেলথ উইং নির্বাহী সোয়েব, যুগ্ম সমন্বয়কারী ইমরান কাউন্সিলের সদস্য ডাঃ আব্দুল চৌধুরী নিশাদ প্রমুখ। এছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে অসংখ্য নেতা কর্মীরা বিকেল ৫ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে প্রায় সহস্ররাধি উর্ধে নারী-পুরুষ জাতীয় নাগরিক পার্টির খন্ড-খন্ড মিছিলে অংশ নেয়। জুলাই সনদ বাস্তবায়ন করতে (এনসিপি) পার্বতীপুর শাখার সভাস্থলে জনতারা জড়ো হয়। বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত জনসভার কর্মসূচি চলে। আগরিবের পূর্বে এনসিপির ব্যানারে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় একই স্থানে এসে শেষ হয়ে রাতের কর্মসূচি চলে। এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। বক্তব্যে শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।