শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী, বিজিবি বলছে, ভয়ের কোনো কারণ নেই রাজশাহীতে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬ রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি নওগাঁয় বলাকা ক্লিনিকে জমজ সন্তান প্রসবের পর পুত্র নবজাতক নিখোঁজ পুলিশ সুপারের নির্দেশনায় ৭দিন পর নবজাতক উদ্ধার, আটক ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা রিপন আটক পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি)র অভিযানে নেছারাবাদে গ্রেফতার ২ তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ:

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হত্যাকাণ্ডের প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে রবি (রবিউল)–কে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার গভীর রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবি সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, হত্যামামলার প্রধান আসামি রবি আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কম্বোডিয়া প্রবাসী মাহাবুব। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রবিবার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০–১২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park