বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

রানা মাহমুদ :

নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন একটি এগ্রো ইন্ড্রাট্রিজ (রাইস মিল) এবং নওগাঁ সদর থানাধীন মোঃ হাফিজুর রহমান (৫৮) নিজ জমিতে ডিপ টিউবওয়েল এর জন্য ব্যবহৃত বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা চোর/চোরেরা মিটার চুরি করে নিয়ে যায় এবং মিটারের স্থানে কাগজে মোবাইল নম্বর লিখে মিটার ফেরত পাওয়ার জন্য বিকাশে টাকা পাঠাতে বলে।

এমন অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় নওগাঁ ডিবি পুলিশের একটি বিশেষ দল অত্র জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাতজন মিটার চোর গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের নিকট হতে ৩টি বৈদ্যুতিক মিটার, ১টি মিটার কাটার, বৈদ্যুতিক তার, মিটার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ২০ টি উপকরণ এবং ৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উল্লেখ্য যে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এ সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park