বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

পার্বতীপুরে ক্ষুদ্র-নৃগোষ্টীর মাঝে আর্থিক অনুদার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টর
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ ১৯ নভেম্বর বেলা ১ টা ৩৩ মিনিটে উপজেলা কনফারেন্স রুমে ক্ষুদ্র-নৃগোষ্টীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। জানা গেছে, পার্বতী পুর উপজেলার ১০ টি ইউনিয়নের
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ২৮ জন গরীব অসহায ব্যক্তি ও ২৮ জন গরীব, অসহায় ছাত্রছাত্রীসহ মোট ৫৬ জনের মধ্যে প্রত্যেককে ২ হাজার করে মোট ১ লক্ষ ১২ হাজার টাকা বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে নৃ-গোষ্ঠীর উদ্দেশ্য বলেন, আপনারা সংসারের উন্নয়নের জন্য পরিশ্রম করে, শ্রম কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন, ঠিক তেমনি আপনার ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন । তারা কী করছে,কোথায় যাচ্ছে অযথা কোথায় সময় নষ্ট করছে, নাকি জুয়ার আসর কিংবা চুয়ানি খেয়ে পড়ে আছে। এ সবে নজর রাখতে হবে অভিভাবক হিসাবে। তাদের কে নিয়মিত স্কুলে পাঠান। শিক্ষা করান দেখবেন এক সময় লেখাপড়া করে তারাও প্রতিষ্টিত হবে। এই জন্যে সঠিক সময়ে নজরদারি করা প্রত্যেক পিতা-মাতার দায়িত্ব। তবেই ছেলে মেয়েদের জীবনে আর কষ্ট থাকবে না। এভাবেই যদি প্রতিটি স্তর থেকে সফলতা অর্জন করা যায়। তবেই সমাজ, দেশ, জাতির উন্নয়ন হবে বলে আশা করছি। এছাড়াও তিনি নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের যে কোনো সমস্যা সমাধানের ব্যাপারে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানটির আয়োজক ছিলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park