
রানা মাহমুদ:
রবিবার (২৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ) পিরোজপুরে নতুন যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স/২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মহোদয় নবনিযুক্ত পুলিশ সদস্যদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানের শেষে সনদপত্র প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, “পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে।” নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “সর্বদা সৎ ও নিষ্ঠার সহিত দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।” এছাড়াও পুলিশ সুপার মহোদয় সবাইকে ড্রেস রুলস অনুযায়ী সঠিকভাবে ইউনিফর্ম পরিধানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।