বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বগুড়ায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর থানার সুজাবাদ সড়কপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই পূর্বের একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ৪টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় সুজাবাদ সড়কপাড়া গ্রামের একটি পাকা রাস্তার উপর থেকে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা

১। মোঃ মামুন মিয়া (৪৬), পিতা— মৃত মোজাফ্ফর প্রাং
২। মোছাঃ মনজিলা খাতুন (৪০), স্বামী— মোঃ মামুন মিয়া
৩। মোছাঃ মরজিনা বেগম (৪০), পিতা— মৃত মোজাফ্ফর প্রাং, স্বামী— আঃ লতিফ

আটক সবাই বগুড়ার শাজাহানপুর থানার সুজাবাদ সড়কপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে অভিযুক্তদের হেফাজত থেকে মোট ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক তিনজনকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park