সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের
আজ ২৬ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, (এলডিডিপি) এর সহযোগিতায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ‘জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৫’এর সপ্তাহব্যাপী শুভ উদ্বোধনীর মধ্য দিয়ে আজ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, উপজেলার প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচির মধ্যে ২৭ নভেম্বর -গবাদি পশু ও হাঁস মুরগীর ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ও কৃমিনাশক বিতরণ। ২৮ নভেম্বর- প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার ও প্রচারণা। ২৯ নভেম্বর – কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। ৩০ নভেম্বর- শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ফিডিং কর্মসূচি। ১ ডিসেম্বর – প্রাণিসম্পদের টেকসই উন্নয়নের তরুণ ও নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। ২ ডিসেম্বর – “জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫” এর সমাপনী অনুষ্ঠান। প্রাণিসম্পদ মেলায় প্রায় ৪০টি স্টল উপজেলার বিভিন্ন খামারিগণ অংশ নেয়। স্টলগুলিতে দেশীয় জাতের প্রাণী প্রদর্শনী দেখা না গেলেও ক্রস প্রাণীর মধ্য গরু, ষাঁড়, মহিষ,দুম্বা, ছাগল, ভেড়া, হাঁস -মুরগী, বিভিন্ন জাতের পাখি, কৃষি যন্ত্রাংশ সামগ্রী, দুগ্ধমেশিনারী ডিজিটাল সামগ্রী এবং বিভিন্ন কোম্পানীর প্রাণী সম্পদের ঔষুধসহ আরও পণ্যসামগ্রী প্রদর্শনীতে স্থান পায়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.পবিত্র কুমার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ-আল মামুন। আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার
লুৎফুন নাহার। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন , শো: মোসাহের আহমেদ নদন ও ডাঃ মোছাহের আহমদ নাঈম প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার, ডাঃ মোঃ রাসেল পারভেজ। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park