বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নওগাঁর নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে গৃহস্হলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ
স্টাফ-রিপোর্টার ন‌ওগাঁঃ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ২৭ নভেম্বর ২০২৫ইং তারিখে শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো হয় ও সংশ্লিষ্ট এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরী করা হয়। উক্ত সভায় শ্রীমন্তপুর ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্জ্য উৎপাদন, প্রকারভেদ এবং ব্যবস্থাপনা;বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত জনস্বাস্থ্য, পরিবেশ ও কর্মস্থলে ঝুঁকি চিহ্নিত করণ, বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাত, কর্মীগণ এর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এর ব্যবহার এবং প্রয়োজনীতা এবং বর্জ্য কর্মীদের দায়-দায়িত্ব এবং কর্তৃপক্ষের ভূমিকা ,কঠিন বর্জ্য সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন।
গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক সভাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ইএসডিও কর্মীবৃন্দ। উক্ত সভায় আরো, উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান শাহিন আলম ও বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park