সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরের সাংবাদিক আব্দুর কাদির আর নেই

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …………. রাজিঊন) মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৫ বছর। ২৯ নভেম্বর সকাল ০৭ টায় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়ি নিয়ে যাওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তিনি কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে তার গ্রামের বাড়ি। বর্তমানে পার্বতীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। তার ০৪ পুত্র, ০২ কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন । তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি ব্রাদার্স লাইব্রেরী ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য সহকর্মী সাংবাদিক মহল, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসকাবের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ঐ দিনে আছর বাদ শহীদ ময়দানে জানাজা শেষে আব্বাস পাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে বলে তার পারিবারিক সূত্র থেকে জানা গেছে। তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন ১৯৮০ দশকে। সর্বশেষ তিনি দৈনিক কালেরকণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park