বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নওগাঁর নিয়ামতপুরে গৃহস্হলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ১৩ডিসেম্বর ২০২৫ইং তারিখে বাহাদুরপুর ইউনিয়নের রাধানগর বাজারে গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানানো হয় ও সংশ্লিষ্ট এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরী করা হয়। উক্ত সভায় বাহাদুরপুর ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্জ্য উৎপাদন, প্রকারভেদ এবং ব্যবস্থাপনা;বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত জনস্বাস্থ্য, পরিবেশ ও কর্মস্থলে ঝুঁকি চিহ্নিত করণ, বর্জ্য অপসারণ এবং প্রক্রিয়াজাত, কর্মীগণ এর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এর ব্যবহার এবং প্রয়োজনীতা এবং বর্জ্য কর্মীদের দায়-দায়িত্ব এবং কর্তৃপক্ষের ভূমিকা ,কঠিন বর্জ্য সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করেন।
গৃহস্থলি ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক সভাটি পরিচালনা করেন সংশ্লিষ্ট ইএসডিও কর্মীবৃন্দ। উক্ত সভায় আরো, উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন, অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী ও বাজার কমিটির সভাপতি মাসুদ রানাসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park