সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে চারদিন ধরে নিখোঁজ এক বৃদ্ধা মহিলা।

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে নুরজাহান বেগম (আনুমানিক বয়স ৬০ বছর) নামে এক বৃদ্ধ মহিলা চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি গত বুধবার আনুমানিক দুপুর ১২টার সময় জলেশ্বরীতলা এলাকার নিজ অবস্থান থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজের সময় তার হাতে একটি এসএস পাইপের তৈরি লাঠি ছিল। পরনে ছিল মেসকি ও পায়জামা। তিনি রংপুর আঞ্চলিক ভাষায় কথা বলেন। শারীরিকভাবে তিনি দুর্বল এবং বয়সজনিত কারণে চলাফেরায় কিছুটা সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নুরজাহান বেগম নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তার সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উক্ত বৃদ্ধ মহিলার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকার রাফিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানে যোগাযোগ করার জন্য অথবা নিচে উল্লেখিত মোবাইল নম্বরগুলোতে অবিলম্বে সংবাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ নম্বর: ০১৭১৮৬১৫২৬৭, ০১৭৪০১৮৫৬৪২ নিখোঁজ বৃদ্ধ মহিলার সন্ধান প্রদানকারীকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলে পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park