সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

আজ ১৪ ডিসেম্বর রোজ রবিবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল এর প্রধান ফয়সাল নাহিদ পবিত্র, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, সাংবাদিক করিম পারভেজ।
এই দিনে আমি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের ও দু’লক্ষ মা-বোনদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহিদ বুদ্ধিজীবীদের, যাঁরা ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।

দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়। ২৫ মার্চ ১৯৭১ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়েই পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা হাতে নির্মমভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান- শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, শিল্পী, বিজ্ঞানী ও চিন্তাবিদদের। বাংলাদশকে মেধাশূন্য করার এক নৃশংস ষড়যন্ত্র ছিল এটি। এ বিভীষিকাময় হত্যাযজ্ঞ আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল্য ও আত্মত্যাগের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয়।

সারাদেশের ন্যায় ন‌ওগাঁ জেলাতেও পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলার শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। বিজয়ের কয়েক যুগ পার হয়েও সূর্যসন্তানদের হারানোর অপূরনীয় এই শোক আজও বুকে বয়ে চলেছে বাংলার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park