সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান:১২০ বোতল ফেন্সিডিল সহ ১ জন গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

রানা মাহমুদ:

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ জেলার ধামইরহাটে ২৩-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলাব গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০.৩০ ঘটিকার সময় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন নাহার ফিলিং ষ্টেশনে পৌছালে নাহার ফিলিং ষ্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানকারী আসামি মোঃ মুরাদ হোসেন(২৭) মোঃ মোতাহার হোসেন,দৌলতপুর,থানা- ধামইরহাট, জেলা-নওগাঁ এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হয় এবং তার নিকটে থাকা চটের বস্তা তল্লাশী করা হয়। আসামির নিকট থাকা চটের বস্তা তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার পুর্বক জব্দ করা হয়। এ বিষয়ে আসামির বিরুদ্ধে ধামইর হাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য মাদকবিরোধী অভিযান আরো জোরদার করবে। তিনি নওগাঁ জেলা থেকে মাদক নিয়ন্ত্রণে সকল শ্রেণীর পেশার লোকজনের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park