সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পরাজয়ের শঙ্কায় একটি দল হিন্দুদের কাছে মিথ্যা প্রচারণা চালাচ্ছে—দেলাওয়ার হোসেন।

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, পরাজয়ের শঙ্কায় একটি রাজনৈতিক দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণেই তারা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জামায়াতে ইসলামীর কাছ থেকে দূরে সরাতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, একটি দল প্রচার করছে—জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পূজা হবে না, মন্দির থাকবে না, হিন্দু নারীদের সিঁদুর থাকবে না এবং তাদের বোরকা পরতে বাধ্য করা হবে। এসব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার। আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মালিপাড়া গৌরিপুরে স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আপনাদের পূজা হবে, মন্দির থাকবে, সিঁথির সিঁদুর থাকবে, বালা থাকবে। আপনাদের বোরকা পরতে হবে না। আপনাদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দেব না।
তিনি বলেন, এ দেশে যেমন মসজিদ, মাদরাসা ও ঈদগাহ পাহারা দিতে হয় না, আগামী দিনে তেমনিভাবে কোনো মন্দির কিংবা গির্জাও পাহারা দিতে হবে না—ইনশাআল্লাহ। সে নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করবে।
জামায়াতে ইসলামীর আমির ঘোষিত নাগরিক সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে দেলাওয়ার হোসেন বলেন, এই এলাকায় শিল্পকারখানা গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ছেলে-মেয়েরা বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। বয়স্ক ও শিশুদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকবে। গর্ভবতী নারীদের জন্য বিশেষ পুষ্টিকর খাবার ও সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বিধবা নারীদের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
তিনি বলেন, এসব বাস্তবায়নে সাধারণ মানুষের কোনো টাকা-পয়সা লাগবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park