
ইকবাল হোসেন
ত্রিশাল,প্রতিনিধি।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার বিনামূল্যে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক ও অসহায় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে সাদা ভাত, মুরগির গোশত ও মুগডাল পরিবেশন করা হয়। মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা পেটভরে খাবার গ্রহণ করেন। খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার মানবিক,সৎ ও সুযোগ্য অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিবি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, সাংবাদিক শাহ সুলতান রঞ্জু, মাসুদ রানা শ্যামল, আসাদুজ্জামান শাহীন,ইকবাল হোসেন,রবিউল ইসলাম হৃদয়,শাহীনুর ইসলাম, ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পিবি উন্নয়ন ফাউন্ডেশন মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত থেকে তিনি সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
খাবার বিতরণ কার্যক্রম চলাকালে ওসি ফিরোজ হোসেন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা সরেজমিনে দেখেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই নয়, মানবিক কাজেও সবসময় মানুষের পাশে থাকবে। ত্রিশাল থানার এই দয়ালু, মানবিক, সৎ ও সুযোগ্য অফিসার ইনচার্জের উপস্থিতিতে উপকৃতরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মতামত প্রকাশ করেন এবং পিবি উন্নয়ন ফাউন্ডেশনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয় সচেতন মহল ওসি ফিরোজ হোসেনের মতো ওসি প্রতিটি থানায় থাকা প্রয়োজন এবং এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।