সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে চার হাজার ইয়াবাসহ ইজিবাইকচালক আটক ।

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও শহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ইজিবাইকচালককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ইজিবাইক, বিপুল পরিমাণ চা-পাতা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মো. তাউহিদ ইসলাম রতন (৩১)। তিনি ঠাকুরগাঁও পৌর এলাকার মিটচিলা রং মহল্লার বাসিন্দা।
র‍্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বড় মাঠ এলাকায় টহল চলাকালে ইয়াবা পরিবহনের তথ্য পাওয়া যায়। পরে হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে অবস্থান নিয়ে ইজিবাইক তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
র‍্যাব জানায়, আটক ব্যক্তির ইজিবাইকের পেছনের সিটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০টি প্যাকেটে মোট ৩ হাজার ৯১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন প্রায় ৩৯১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭৪ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া একই বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬১টি প্যাকেট চা-পাতা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২৭ কেজি। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, চা-পাতার আড়ালে ইয়াবা বহনের চেষ্টা করা হচ্ছিল।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন , অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক এবং মাদক লেনদেনে ব্যবহৃত আলামতসহ আটক ব্যক্তিকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park