সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে : মির্জা ফখরুল।

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সব কাজ করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি সবসময় ঋণী। তারা বরাবরই আমাকে সমর্থন দিয়ে এসেছে। নির্বাচনেও তারা আমাকে সমর্থন দিয়েছে এবং সেই সমর্থনের কারণেই আজ আমি জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।”
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “মাত্র কয়েকদিন হয়েছে, গত ১৭ তারিখে আমরা ক্ষমতা গ্রহণ করেছি। এখন দেশের সার্বিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে।”
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সেগুলোকে সচল করার জন্য কাজ করছি। গণতন্ত্রকে শক্তিশালী করতে এসব প্রতিষ্ঠানকে কার্যকর করা অত্যন্ত জরুরি।”
পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই অনুসরণ করা হবে। প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হতে পারে। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।”
এনসিপি নেতাদের পক্ষ থেকে বিষয়টি মীমাংসিত বলে দেওয়া মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। এ প্রশ্ন তাদেরকেই করা উচিত।”
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park