সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ মনিটরিংয়ে শিল্পাঞ্চল পরিদর্শন। ‎

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১০ বার পঠিত


ইকবাল হোসেন
ত্রিশাল প্রতিনিধি

‎ময়মনসিংহের ত্রিশালে পবিত্র ঈদুল ফিতরের আগে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং সামগ্রিক শ্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং টিম বিভিন্ন কারখানা পরিদর্শন করেছে।
‎মাননীয় শ্রম মন্ত্রীর নির্দেশনায় আজ ১৪ মার্চ ২০২৬ তারিখে মনিটরিং টিম এিশাল উপজেলার মিনিস্টার হাই টেক পার্ক এবং লান্টাবুর টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব এ কে এম ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
‎পরিদর্শনকালে সংশ্লিষ্ট কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের বেতন-ভাতা পরিশোধ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের পাওনা সময়মতো পরিশোধের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎এ সময় মনিটরিং টিমের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ, শিল্পাঞ্চল পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. শহিদুজ্জামান এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহের শ্রম পরিদর্শক মো. মাসুদুর রহমান।
‎এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও এিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নূন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, শোভা পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম মিঠুনসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
‎পরিদর্শন শেষে মনিটরিং টিম জানায়, শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park