সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফুয়েল কার্ড ছাড়া তেল নয়: ঠাকুরগাঁওয়ে কার্ড নিতে দীর্ঘ লাইনে চরম ভোগান্তি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ করা হবে না। এ ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
নির্দেশনা অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (NID), ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন কার্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, পুলিশ স্টেশন এবং পৌরসভা কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
সোমবার সকাল থেকেই ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত ভূমি অফিস ও পৌরসভা কার্যালয়ের সামনে শত শত মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত কাউন্টার না থাকা, ধীরগতির কার্যক্রম এবং সঠিক দিকনির্দেশনার অভাবে এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর গড়িয়ে গেলেও কার্ড সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো সিরিয়াল আসেনি। কাজ ফেলে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে—এটা খুবই কষ্টকর।”
বয়স্কদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন উপস্থিত অনেকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জনবল নিয়োগ এবং কাউন্টার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা আশ্বাস দিয়েছেন। তাছাড়া ভুল্লি ও রুহিয়া থানার কার্যক্রম নিজ এলাকায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park