সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ন‌ওগাঁর নিয়ামতপুরে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ।

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

(৮ এপ্রিল) বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ।

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করার উপলক্ষে এই‌ প্রস্তুতি মূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।১লা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে,বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, পান্তা-ইলিশ উৎসব, হস্তশিল্পসহ নানা মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ১লা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয় সভায়। প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল প্রধান ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রকৌশলী আরেফিন, সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নিয়ামতপুর থানার সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম, তারেক আজিজ, হাবিবুর রহমানসহ প্রমূখ।

এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। সকলের উৎসবকে আনন্দ মুখর নিরাপদ পরিবেশে উদযাপন করতে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলা নববর্ষ অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park