সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

রানা মাহমুদঃ

১২ এপ্রিল ২০২৬ তারিখ কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মসিক কল্যাণ সভা এবং আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতেই সকাল ০৮:৩০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।

মাস্টার প্যারেড শেষে দুপুর ১২:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহের বিষয়ে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ০১ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষথেকে বিদায় সংবর্ধনা জানান পুলিশ সুপার মহোদয়।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মার্চ /২০২৬ মাসে মোট ০৯ জনকে পুরষ্কৃত করা হয়।

পাশাপাশি দুপুর ০২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে মার্চ/২০২৬ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ আসাদ আহম্মেদ রনি, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান ও সকল থানা/ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park