সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্বর্ণালংকার ছিনতাইয়ে নারী দোকানিকে হত্যা, লাশ পুকুরে।

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
শাহেদ আহমেদ

সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এক নারী দোকানিকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) একই ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর স্থানীয় বউবাজার এলাকায় একটি মুদিখানা দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো তিনি সন্ধ্যায় দোকানে যাওয়ার পথে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে কপাল ও মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয় সূত্র জানায়, নিহতের হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন এবং কানে দুল ছিল, যা ছিনতাইয়ের লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park