বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

জলঢাকায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

নীলফামারীর জলঢাকায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শুক্রবার (১ মে) সকালে জামায়াত অফিস আল-ফালাহ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ.এম. মুজাহিদ মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জলঢাকা উপজেলা সভাপতি অপিয়ার রহমান, উপজেলা সেক্রেটারি মাজেদুল ইসলাম বুলবুল, পৌর সভাপতি আতাউর রহমান, সেক্রেটারি নুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের, সভাপতি-সেক্রেটারি এবং শ্রমজীবী মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর, আলহাজ্ব তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামের শ্রমনীতি শ্রমিকের মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে শ্রমিকরা এখনো বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে দ্বন্দ্ব নয়, বরং পারস্পরিক সহযোগিতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলেই একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি সকলকে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অপিয়ার রহমান বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়ে দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক ভাবে, অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তিনি বলেন, ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন করা গেলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা শুধু একটি আইনি বিষয় নয়, এটি একটি মানবিক দায়িত্ব। তাই শ্রমিকদের অধিকার আদায়ে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান এবং একটি মানবিক, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park